1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল ‎যশোরসহ বিভিন্ন জেলায় ভোক্তা-অধিকারের অভিযানে ২৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকদের পক্ষ থেকে এক বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত ঝিনাইদহে ২৪ কেজি গাঁজাসহ দুইজন গ্ৰেফতার দৌলতপুরে ঐক্যের শক্তিতেই বিএনপির একমাত্র জয় ‎যশোরসহ বিভিন্ন জেলায় ভোক্তা-অধিকারের অভিযানে প্রায় লাখ টাকা জরিমানা সাতমাইল পশু হাটে ইজারা বাধাগ্রস্ত, কোটি টাকার রাজস্ব ঝুঁকিতে

কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানিয়েছেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই। তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে পর্যাপ্ত র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার সব ব্যবস্থা সম্পূর্ণ রয়েছে।

আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ব্রিফিং আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব মহাপরিচালক জানান, শহীদ মিনার কেন্দ্রিক নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আজ থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিশেষ করে ২১ ফেব্রুয়ারি উদযাপনের সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। র‌্যাব সদস্যরা শহীদ মিনার এলাকায় ওয়াচ টাওয়ার, চেক পোস্ট ও পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করবেন।

তিনি আরও বলেন, শহীদ মিনার এলাকার ভেতরের এবং বাইরের পরিধি কঠোর ভিডিও নজরদারির আওতায় আনা হয়েছে। সিসিটিভি ও আইপি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষে পর্যবেক্ষণ হবে। এছাড়া বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াড নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। র‌্যাবের বিশেষ বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

র‌্যাব মহাপরিচালক বলেন, মহানগর, বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শহীদ মিনারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‌্যাব, সাদা পোশাকে কর্মকর্তা মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যদের প্রবেশ আটকাতেও সক্রিয়ভাবে কাজ করছে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করবে। নাগরিকদের শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান পালন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘কোনও সন্দেহজনক কার্যকলাপ বা বিশৃঙ্খলা দেখা দিলে নিকটতম টহল ইনচার্জ বা দায়িত্বশীল র‌্যাব ব্যাটালিয়ন কমান্ডারকে সঙ্গে সঙ্গে অবহিত করতে হবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট