1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে মাদক ব্যবসায়ীদের হামলায় জখম ও দোকান লুটের ঘটনায় মামলা উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ‎মণিরামপুরে রাতে মাছ ধরার ঘঠনা ফাঁস হওয়াতে সাংবাদিক’কে ফাঁসাতে সুপারের দৌড়ঝাঁপ! যশোরে শিশুদের হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি কোটচাঁদপুরে বিলুপ্তির পথে বাঁশ-বেত শিল্প, তবুও হাল ছাড়েনি এলাঙ্গীর দাস সম্প্রদায় যশোরে আসহাবুল ইসলাম সাগরের জামিন মঞ্জুর বিএসপির ২৫৭তম সাহিত্যসভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা মাদক আর জুয়ায় ভাসছে নেহালপুরসহ আশপাশের এলাকা

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকদের পক্ষ থেকে এক বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ ১১তম প্রধামন্ত্রী হওয়ায় এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)-কে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত করায় বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর পক্ষ থেকে জনাব তারেক রহমান-কে প্রাণঢালা অভিনন্দন জানাতে এক বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৮ই ফেব্রুয়ারী ২০২৬) বিকেল ৫ টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর উদ্যোগে নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানাতে এক বিশাল শুভেচ্ছা রেলি বের করা হয়।

রেলিটি শান্তিপূর্ণ ভাবে বেনাপোল স্থলবন্দর থেকে শুরু করে বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক ও স্থলবন্দর এলাকা ঘুরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নে এসে শেষ হয়।

র‍্যালি শেষে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী তার বক্তব্যে বলেন,গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি,টেকসই উন্নয়ন ও স্থায়ী অগ্রগতির পথে এগিয়ে যাবে,দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন সরকারের সফলতা কামনা এবং
প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিপরিষদের দায়িত্ব গ্রহণে প্রতিষ্ঠানটি গভীর শ্রদ্ধা ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,৮৯১ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন,সহ সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দীন, ৯২৫ শ্রমিক ইউনিয়ন এর
সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী,দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বিন্দ্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট