1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিলু খানের মৃত্যুবার্ষিকী স্মরণে অনুষ্ঠান পাঁচ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন বিএনপির বিজয়ী প্রার্থী এমপি শেখ ফরিদ আহমেদ ঝিনাইদহ কালীগঞ্জ জামায়াত নেতার কড়া বার্তা: যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখর আহবান পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে পিঠা মেলা ও বসন্ত উৎসব তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন আজ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব যশোরে জামায়াতের প্রার্থী আব্দুল কাদেরের সমর্থনে নির্বাচনী মিছিল বারান্দীপাড়ায় ধানের শীষের পক্ষে জনতার বিশাল গণমিছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর

পাঁচ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন বিএনপির বিজয়ী প্রার্থী এমপি শেখ ফরিদ আহমেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের ৫ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে বিএনপির নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ৫ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করেন তিনি।

এদের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে রয়েছে। আটককৃতরা হলেন- শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম।

চাঁদপুর মডেল থানার ওসি মো, ফয়েজ আহমেদ জানান, আজ শনিবার তাদের বিশেষ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

এর আগে ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনের দিন দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরে জড়িতদের শনাক্ত করা হয়।

চাঁদপুর -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে মাদক এবং সন্ত্রাস নির্মূলের কমিটমেন্ট করেছি।

তিনি বলেন, আমি চাই চাঁদপুরের মানুষ নিরাপদে এবং শান্তিতে থাকুক। যতদিন থাকবো, ততদিন আমি আমার নির্বাচনী এলাকায় কোন সন্ত্রাসী কার্যক্রম হতে দেব না

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট