1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি বাঘারপাড়ার এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি যশোরে স্থানীয় বিএনপি নেতাকে সাথে নিয়ে সেতু নির্মাণ প্রকল্পের ঢালাই কাজের উদ্বোধন করলেন জামায়াত মনোনীত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী ধর্ষণের অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না : আইনমন্ত্রী সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক : যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক : যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, অনিন্দ্য ইসলাম অমিত  যশোর জাগপা’র আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা মোঃ জুয়েল সরদার।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, তার বড় ভাই জামাল সরদার একজন স্বনামধন্য মৎস ও পোল্ট্রি ব্যবসায়ী এবং ‘জীবন পোল্ট্রি ফার্ম এন্ড মৎস হ্যাচারী’-এর স্বত্বাধিকারী। প্রায় ২০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসলেও এলাকার প্রভাবশালী সাবিনা ইয়াসমিন ও ইকরামুল সরদার চাঁদা দাবি করে আসছিলেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ২০২৪ সালের ৩০ ডিসেম্বর ফার্মে লুটপাট ও ভাঙচুর চালিয়ে প্রায় ৪২ লক্ষ টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার জেরে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ককটেল ও অস্ত্র রেখে র‍্যাব-পুলিশকে সংবাদ দিয়ে গত ২৮ ডিসেম্বর ২০২৫ রাতে জামাল সরদারকে আটক করানো হয় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত, নিরীহ ব্যবসায়ী জামাল সরদারের মুক্তি এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট