1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের সকালে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল, প্রতিষ্ঠাতা সদস্য নুর ইসলাম নাহিদ, প্রতিষ্ঠাতা সদস্য তহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সদস্য মাবিয়া রহমান, সদস্য সাব্বির হাসান, সদস্য মাসুম বিল্লাল, সদস্য আবু রায়হান, সদস্য জাহিদ হোসেন, মাসুদ রানা প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় গৌরবের দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন- বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব আমরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট