1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদ আনন্দ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত  ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে এতিমখানায় যশোর বিএনপির ছাগল দান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে তাঁর জানের সাদকা হিসেবে এতিমখানায় ছাগল দান করা হয়েছে। সোমবার গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রীর আরোগ্য কামনায় সোমবার সদর উপজেলা এবং পৌর সদরের বিভিন্ন কুরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এমিতখানায় জানের সাদকা হিসেবে ছাগল দান করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত কুরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এতিমখানায় গিয়ে ছাগল দান করেন। সদর উপজেলা বিএনপির উদ্যোগে নওয়াপাড়া ইউনিয়নের দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা, ফতেপুর ইউনিয়নের ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসা ও এতিমখানা, যশোর নগর বিএনপির উদ্যোগে বকচর জামিয়া কুরআনিয়া মাদ্রাসা, রেলস্টেশন ও দড়াটানা মাদ্রাসা, জেলা যুবদলের উদ্যোগে হুশতলা মাঠপাড়া ফজলুল উলুম বাগে জান্নাত কওমী মাদ্রাসা, শংকরপুর ছোটনের মোড় মোহাম্মাদীয়া আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, জেলা মহিলা দলের উদ্যোগে ঢাকা রোড নিয়ামতিয়া জামিয়া কওমি মহিলা মাদ্রাসায় সাদকা হিসেবে ছাগল দান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সম্পাদকম-লীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট