1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে সার্কিট হাউজে ভুয়া অতিরিক্ত সচিব সেজে সুবিধা গ্রহণকারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর সার্কিট হাউজে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগের সময় মোঃ আব্দুস সালাম নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে যশোর জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, আটক আব্দুস সালাম (৬৭) মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের এহালানচি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে। তিনি গত তিন মাসে তিনবার সার্কিট হাউজে উঠে নিজেকে কখনো রংপুরের জেলা প্রশাসক, কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউজে ওঠা থেকে শুরু করে যশোর রেলস্টেশন থেকে সরকারি গাড়ি ব্যবহারের চেষ্টাও করতেন তিনি। আগে কাশেম নামের একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার। তারা প্রতারকের আচরণ ও পরিচয় সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট