1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : সাগর-রুনি দম্পতিসহ দেশের সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা ব্যানার-ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব ও শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক নেতা সরোয়ার হোসেন, কাজী আশরাফুল আজাদ, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হুসাইন, ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি, যা গণমাধ্যমের জন্য এক কলঙ্কজনক দৃষ্টান্ত। তারা অবিলম্বে এ হত্যাসহ সব সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান।
এছাড়া বক্তারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত পুনর্বহালের আহ্বান জানান।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন যশোরের বিভিন্ন প্রজন্মের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট