1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে সম্পাদকের হুমকির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত পত্রিকায় মাদক ও চাঁদাবাজি বিরুদ্ধে নিউজ করায় দৈনিক বার্তার, বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন এবং অনলাইন এডিটর জাহিদ হাসান সোহানকে আকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে দৈনিক যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরাম এর আয়োজনে শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯ টার দিকে প্রথমে যশোর বার্তা’র অনলাইন এডিটর জাহিদ হাসান সোহানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে এই হুমকির ফোনকল আসে। সে সময় ফোনকলে মাদক কারবারি ও স্বর্ণ চোরাচালান কারবারী একাধিক মামলার আসামী চৌগাছার আম্রকানন পাড়া এলাকার বাসিন্দা ও বাজারের আবু মাইকের মালিক আবু বক্কর সিদ্দিকের ছেলে শফিক সবুজ ওরফে ফেন্সি সবুজওই সাংবাদিককে হুমকি দেন এবং একইদিন রাত ৯টা ১০ মিনিটে পত্রিকার সম্পাদক ও প্রকাশকের মুঠোফোনে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন ওই সোনা চোরাকারী। বার বার তার পরিচয় জানতে চাইলে সে চৌগাছার সিংহঝুলী এলাকার রায়হান বলে দাবি করেন কিন্তু তার ফোন কলে মালয়েশিয়া ভেসে উঠতে দেখা যায়। একপর্যায়ে তার আসল পরিচয় সবুজ বললে সে হতভম্ব হয়ে পড়ে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানা ও চৌগাছা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করছেন যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন ও অনলাইন এডিটর জাহিদ হাসান সোহান। যশোর সদর কোতোয়ালি মডেল থানার জিডি নং ১৬১৫ এবং চৌগাছা থানার জিডি নাম্বার ৮৭১।

উল্লেখ্য যে, গত ২৬ মার্চ (বুধবার) দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় দৈনিক যশোর বার্তা’য় “চৌগাছাই ফেনসিডিল কারবারের একচ্ছত্র আধিপত্যে সবুজ, ম্যানেজারের ভূমিকায় সৈকত; কারবারের নেতৃত্ব দিচ্ছে মালয়েশিয়া থেকে!” হেডিং এ একটি সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে তিনি সেসময় বিভিন্ন ভাবে সাংদাদিককে হেনস্তা করতে চেষ্টা করে বিফল হন। শনিবার তিনি মালেয়শিয়া থেকে মেসেঞ্জারে কল করে সাংদাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দেন। এসময় সবুজ স্বীকার করেন তিনি স্বর্ণ চোরাচালানের সাথেও জড়িত। (যার রেকর্ডিং সাংবাদিকের কাছে রয়েছে)। এব্যাপারে যশোর সদর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাতের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, আমরা এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও অনুরূপ বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ মোল্লা অবায়দুর রহমান, দপ্তর সম্পাদক সাংবাদিক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসেন, বিজয় মাহমুদ সহ সাংবাদিক ফোরামের সকল সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট