1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরের ঝিকরগাছায় যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোরের ঝিকরগাছায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সজীব হোসেন (৩০) নামে এক যুবক। রবিবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সজীব হোসেন কৃষ্ণনগর পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আজগার আলীর ছেলে। প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপনকালে দুষ্কৃতিকারীদের হাতে তার বাবা নিহত হন। সেই ঘটনার পর থেকেই সজীব মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন এবং একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। সম্প্রতি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রবিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর ফ্যানের সঙ্গে লাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় সজীবকে দেখতে পান। তার ভাই প্রথমে বিষয়টি লক্ষ্য করে চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এসে রশি কেটে নিচে নামায়। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই তাপস কুমার ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
বর্তমানে মরদেহটি পরিবারের হেফাজতে রয়েছে বলে পুলিশ জানায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট