1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে চঞ্চল গাজী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরে চঞ্চল গাজী হত্যাকান্ডে জড়িতদের আটক ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামবাসীর উদ্যোগে আজ রোববার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন থেকে জানানো হয়, ডাকাতিয়া গ্রামের রবিউল ইসলাম, তার ছেলে মুন্না ও ভাই বেলাল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের ব্যবসায় বাধা দেয়ায় গত ৯ অক্টোবর সকালে তারা প্রতিবেশী মধু গাজীর উপর হামলা চালায়। খবর পেয়ে তার দুই ছেলে চঞ্চল ও তুহিন এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে রবিউল ও তার সহযোগীরা মধু গাজী ও তার ছেলেদের কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর চঞ্চল গাজী মারা যান। এ ঘটনায় পুলিশ রবিউল ইসলাম, তার ছেলে ও ভাইকে গ্রেফতার করে। তবে হত্যায় জড়িত সাদ্দাম পলাতক রয়েছে।
মানববন্ধন থেকে অবিলম্বে ঘাতক সাদ্দামের গ্রেফতারসহ জড়িতদের ফাসির দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট