1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে গাভী গরু জবাই করে বিক্রি, কসাইখানায় মিলল গাভী গরুর বাচ্চা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরে এক গোস্ত ব্যবসায়ীর জবাইখানায় পাওয়া গেছে গাভী গরুর বাচ্চা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শহরতলীর ধর্মতলায় মা-বাবার দোয়া মিট হাউজে। ধারনা করা হয় এড়ে গরুর বদলে গাভী গরুর গোস্ত বিক্রি করা হচ্ছিলো।

বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয় খবর পেয়ে বৃহস্পতিবার সাড়ে ১১টায় যশোরের বিশেষ যৌথ টিম সেখানে অভিযান চালিয়েছে। তবে, পালিয়েছে প্রতিষ্ঠান মালিক নজরুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সকালে তাদের কাছে খবর আসে নজরুলের কসাইখানায় বাচ্চা গরু পড়ে আছে। তারা তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। কিন্তু তাদের পৌছানোর আগেই ওই বাচ্চাটি সরিয়ে ফেলা হয়। পরে প্রতিষ্ঠান মালিককে কল করে আসতে বললে তিনি ১০ মিনিট পর আসছেন বলে আর আসেননি। তিনি আরও বলেন, ওই দোকানে ৭৫০ টাকা কেজি দরে গোস্ত বিক্রি হচ্ছিল।

সেটা এড়ে না বকনা গরুর গোস্ত উল্লেখ করা নেই, শেষমেষ ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকা ১২ কেজি গরুর গোস্ত ধ্বংস করা হয় ও ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্তব্যরত কর্মকর্তা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম, ক্যাব ও পুলিশ সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট