1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

লোহাগড়ার উলা গ্রামের দীর্ঘদিনের দ্বন্দ্ব-সংঘাত বন্ধে শান্তি সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মো:আজিজুর বিশ্বাস,লোহাগড়া নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও সংঘাত ভুলে শান্তি,পারস্পরিক সম্প্রীতি ও গড়ার লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বিবাদমান দুটি পক্ষের মাতুব্বরসহ তাদের সমর্থক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং লোহাগড়া থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম।

এ সময় থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায়,নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শ, ম জামসেদ আহম্মেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, কাজী মুরাদ হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির দপ্তর সম্পাদক পলাশ খান, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান মাহমুদ আলম, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদ আলম শিপলু, সদস্য সচিব মোঃ ফিরোজ আহম্মেদ, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমি,লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নায়েব আলী,কুবাদ খান, হোসেন, শ্রমিক দলের আহবায়ক আক্তার হোসেন মোল্লা, এবং উপজেলা জামায়াতের আমীর হাদিউজ্জামান উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশ শেষে দুপক্ষের মাতুব্বরা প্রকাশ্যে গ্রামে বিরাজমান দীর্ঘদিনের দ্বন্দ্ব-সংঘাত ভুলে শান্তিপূর্ণ ভাবে গ্রামে,বসবাস করবে এবং আদালতে চলমান মামলা-মোকদ্দমা স্ব-উদ্যোগে প্রত্যাহার করে নিবেন-এই মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট