1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

চাঁদার টাকা না পেয়ে দুজনকে মারপিটও জখম থানায় মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে
যশোর অফিস :দাবিকৃত চাঁদার বাকিঅংশ না পেয়ে রবিউল হক (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিসহ দুইজনকে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৩ আগস্ট বেলা সাড়ে ৩টার দিকে যশোর শহরতলীর উপশহর এ ব্লক এলাকায়।
আসামিরা হলো, উপশহর বি ব্লক এলাকার ইউসুফ আলী ইছোর ছেলে আশিক আলী সুজন (৩৫), সদর উপজেলার বাহাদুরপুর সরদার পাড়ার মঞ্জুর সরদারের ছেলে রবিউল ইসলাম বাবলু (৫০) এবং ঘোপ জেল রোড এলাকার আমানত বিশ্বাসের ছেলে কামাল হোসেন হিরা (৫২)।
এজাহারে রবিউল হক উল্লেখ করেছেন, আসামিরা আগে থেকে তার কাছে ৬০ হাজার টাকা চঁাদা দাবি করে আসছে। এই কারনে বিভিন্ন সময় তাকে হুমকি দিতে থাকে। তিনি তার বাড়ির পাশে রোপন করা একটি মেহগুনি গাছ পান্নু নামে একজনের কাছে বিক্রি করে দেন। গত ৩ আগস্ট পান্নু ওই গাছ ৩০ হাজার টাকা দিয়ে কেটে নিয়ে যান। যাওয়ার সময় আসামিরা গাছ নিতে বঁাধা দেয়। সংবাদ পেয়ে তিনি হাজির হলে আসামিরা আগের দাবিকৃত ৬০ হাজার টাকা না দিলে গাছ নিতে দেবে না বলে জানায়। সে সময় তিনি গাছ বিক্রির ৩০ হাজার টাকা তুলে দেন। বাকি টাকার জন্য হুমকি দিতে থাকে। তিনি টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে মারপিটে জখম করে। সে সময় পান্নু ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। সে সময় চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তিনি ও পান্নু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট