1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে এয়ার পিস্তলসহ দুই নাগরিক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল: বেনাপোল স্থলবন্দরে ভারতীয় কাঁচামরিচবাহী একটি ট্রাক থেকে এয়ার পিস্তলসহ দুই ভারতীয় নাগরিক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেটে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাক (নং CG04PU5288) তল্লাশি চালায়।
এ সময় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ার পেলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভারতীয় নাগরিক গাড়িচালক গুরজীত সালুজা (৩১), পিতা জাস পাল সালুজা এবং হেল্পার রাম দাস নাওয়াদি (২৪), পিতা মালকিয়া নাওয়াদি উভয়েই মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা আটক হন।

জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রথমবারের মতো বাংলাদেশে মালবাহী ট্রাক নিয়ে আসেন এবং নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনে সঙ্গে এনেছেন।

জানা যায়, আটক ট্রাকের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ, ঢাকা এবং বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট ওমর এন্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট