1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে মামলা করতে সহোযোগিতা করায় হত্যার হুমকি,থানায় জিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে ভায়রাকে খুন-জখমের হুমকি দিয়েছে দুই যুবক। এঘটনায় ভুক্তভোগী ইব্রাহীম হোসেন (৩৪) যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।যার জিডি নং৩৮ তাং১/৯/২৫।

যশোর কোতোয়ালি মডেল থানায় জিডিতে ইব্রাহিম হোসেন উল্লেখ করেছেন তার শালিকা হালিমা খাতুন পান্নার (২৩)সঙ্গে আল মামুন গাজীর (৩২) বিবাহ হয়। তাদের সংসারে চার বছরের এক ছেলে রয়েছে। বিয়ের পর থেকে যৌতুক দাবিতে শারীরিক নির্যাতনের শিকার হন পান্না।এঘটনায় তিনি স্বামী আল মামুনের বিরুদ্ধে আদালতে সিআর মামলা নং-১৮৪১/২৫) দায়ের করেন।
জিডিতে অভিযোগ করা হয়েছে,মামলার খবর জানার পর আল মামুন ও তার সহযোগী বন্ধু বাবু (৩৪) বিভিন্ন সময়ে ফোনে ও প্রকাশ্যে বাদী ও তার শালিকাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে। সম্প্রতি গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে যশোর শহরের চৌরাস্তা বস্তাপট্টি মোড়ে অবস্থিত এ.কে.রেন্ট হোমিও ফার্মেসি দোকানের কর্মচারী বাবু প্রকাশ্যে ইব্রাহীম হোসেনকে বলেন, মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার শালিকাকে খুন-জখম করা হবে।
ইব্রাহীম হোসেন আশঙ্কা করছেন,যেকোনো সময় তারা তার ও শালিকার ওপর হামলা চালিয়ে বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই তিনি নিরাপত্তার স্বার্থে ঘটনাটি থানায় সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করেছেন। দীর্ঘদিন ধরে মামুন ও তার বন্ধু বাবু পথে-ঘাটে দেখা হলে নানাভাবে কটুক্তি ও হুমকি ধামকি দিয়ে আসছে। এর আগেও এই বিষয়ে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করা হলে বিষয়টি যশোর সদর পুলিশ ফাঁড়ি র এএসআই জসিম উদ্দিন তদন্ত করেন এবং অভিযুক্তদের সতর্ক করে দেন। কিন্তু কিছুদিন যাবার পরও তারা আবার ওই মামলা তুলে নেওয়া সহ নানান ভাবে হুমকি দিয়ে চলেছে। তাই কোন উপায় না পেয়ে ইব্রাহিম হোসেন পহেলা সেপ্টেম্বর যশোর কোতোয়ালি থানায় পুনরায় একটি সাধারণ জিডি করেছেন।
ভুক্ত ভোগী ইব্রাহিম হোসেন জানান, তার শালিকে মামুনের সাথে বিবাহ দেওয়ার পর থেকে শালি হালিমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে যৌতুক দাবি করে মামুন, শালিকা হালিমার পরিবারের সকলের সিদ্ধান্ত মতে মামলা করা হয় এতে ফুসে উঠে মামুন ও মামুনের সহযোগী বাবু।একের পর এক ইব্রাহিমকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাই জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় এসেছি।
জিডির এঘটনাটি যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান তদন্ত করছেন বলে জানা গেছে। এই বিষয়ে এসএম মিজানুর রহমান বলেন এখনো অভিযোগ হাতে পায়নি অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট