1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

ঘুমিয়ে ছিলো ২ ভাই-বোন সাপের কা’মড়ে ভাইয়ের মৃত্যু পর্যবেক্ষণে বোন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপ‌জেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সা‌পের দংশ‌নে আহত অপর ১০ বছরের এক শিশু বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।একই বিছানায় ২ ভাই বোন ঘুমিয়ে ছিলো।


‎মৃত্যুবরণকারী ৪ বছর বয়সী শিশু‌টির নাম আজিম।  আহত হ‌য়ে‌ছে ১০ বছর বয়সী শিশু হালিমা। তারা দুজন উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের সন্তান। তারা বর্তমানে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই একরি বাড়িতে ভাড়া থাকে।

তথ্যসূত্রে জানা যায়,পরিবারের দাবী রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপে কামড় দেয় দুই শিশুকে। পরিবারের সদস্যরা না বুঝে দেরিতে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম না থাকায় পরে চালকিডাঙ্গা এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়।

অপর শিশু কন্যা ১০ বছের হালিমা যশোর জেনা‌রেল হাসপাতালে ভর্তি করা হলে শিশু মেডিসিন ওয়ার্ডে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, হালিমার অবস্থা স্থিতিশীল হলেও তাকে কমপক্ষে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
‎তবে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক মোঃ ফয়েজ আহম্মেদ ফয়সাল জানান আমাদের এখানে সাপে কাটা কোন রোগী আসেনি।এন্টিভেনাম জরুরী বিভাগেই মজুত আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট