1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোর চৌগাছায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশু নির্যাতনের অভিযোগে শিক্ষক আত্মগোপনে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের চৌগাছা উপজেলার বড় কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাসের আলীর বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের পর থেকে তিনি বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রধান শিক্ষক প্রায়শই শিশুদের যৌন নিপীড়ন করেন। গত ৬ আগস্ট এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রধান শিক্ষককে উদ্ধার করেন।
খবরে আরও জানা গেছে,তাসের আলীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আগেও উঠেছিল। তিনি যখন গয়ড়া, মাধবপুর ও বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, তখনও ছাত্রীদের নিপীড়নের অভিযোগে ২০২২ সালে তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে কারাবরণও করতে হয়েছিল। স্থানীয় শিক্ষক ও জনপ্রতিনিধিরা তার বিরুদ্ধে একই রকম অভিযোগের পুনরাবৃত্তির কথা নিশ্চিত করেছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ তাসের আলী অভিযোগ অস্বীকার করে এটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি ৬ আগস্টের পর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন এবং তার ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল কেটে দেন।
উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বিষয়টিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে, অভিযোগ রয়েছে যে অভিযোগটি ধামাচাপা দিতে তাসের আলীর ভাইয়েরা চেষ্টা করছেন। স্থানীয় দ্রুততার সঙ্গে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট