1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালত চত্বরে সাংবাদিক বেনজীন খানের সাথে আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও নিন্দা যশোরে ঈদ আনন্দ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত  ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে যশোরে নানা কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

যশোর অফিস: “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে যশোরে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকালে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করে সিভিল সার্জন অফিস, যশোর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. কামরুল হাসান বলেন, জন্মের প্রথম ছয় মাস কেবলমাত্র মাতৃদুগ্ধই শিশুর জন্য যথেষ্ট। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি পরিবারকে মাতৃদুগ্ধ খাওয়ানোর বিষয়ে সচেতন হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, কর্মক্ষেত্র ও সামাজিক পর্যায়ে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবেশ তৈরি করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মায়েদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা জরুরি।

এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স, এনজিও প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। কর্মসূচিতে মাতৃদুগ্ধের উপকারিতা বিষয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট