1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণকার নিহত, যুবক গুরুতর আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক স্বর্ণকার নিহত হয়েছেন এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট ২০২৫) রাত ১০টা ১০ মিনিটের দিকে যশোর-চুকনগর মহাসড়কের বুঝতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণকারের নাম জয়দেব সরকার (৫০), পিতা মনিন্দ্র সরকার। তিনি কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের বাসিন্দা এবং কেশবপুর বাজারের একটি স্বর্ণের দোকানে কর্মরত ছিলেন। কাজ শেষে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়দেব তার সাইকেলের পেছনে একটি গ্যাস সিলিন্ডার বেঁধে ফিরছিলেন। এ সময় কেশবপুর থেকে চুকনগরমুখী একটি টিভিএস মেট্রো মোটরসাইকেল (রেজি: খুলনা মেট্রো-হ ১৪-২৯৭০) হঠাৎ অজ্ঞাত একটি পিকআপের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে জয়দেব রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মোটরসাইকেল চালক শাওন হোসেন (২৭), পিতা আবুল কাশেম, সাং আমতলা, থানা লবণচরা, কেএমপি খুলনা গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা শঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। মোটরসাইকেলের অপর আরোহী শাহ আলম (৩৩), পিতা মোবারক শেখ, সাং দক্ষিণ মোল্লাপাড়া, থানা লবণচরা, কেএমপি খুলনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

কেশবপুর থানা পুলিশ দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়েছে। এ ঘটনায় খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট