1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

বেনাপোল সীমান্তে ১০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক বিক্রেতা আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল : বেনাপোল পোর্টথানাধীন বারোপোতা গ্রাম হতে ১০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সহ রমজান মোড়ল(৪৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পোর্টথানা সূত্রে জানা গেছে,আজ(১৪ আগষ্ট) জেলার অভ্যন্তরে মাদক পাচারের উদ্দেশ্যে মাদক বিক্রেতারা বারোপোতায় অবস্থান নিচ্ছে,এমন গোপণ সংবাদ পেয়ে থানার এএসআই(নিঃ) এসএম আইয়ুব আলী তার সংগীয় কয়েকজন পুলিশ সদস্য সহ সকাল ৯’২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত বারোপোতা গ্রামে অভিযান চালায়।

ঐ গ্রামের কদমতলা টু বারোপোতাগামী রোডস্থ জনৈক বিল্লাল হোসেনের চায়ের দোকানের পাশে অবস্থান নেয় পুলিশ। তথ্য অনুযায়ী ঐ দোকানের সম্মুখস্থ পাকা রাস্তার উপর দাড়িয়ে থাকা মাদক বিক্রেতা রমজানের গতিবিধি সন্দেহ দেখা দিলে,পুলিশ তাকে ব্যপক জিজ্ঞাসাবাদ করে।

পরে তার দেহ তল্লাশী করে দুই পায়ের সাথে বিশেষ কায়দায় লুকানো ১০ (দশ) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩০.০০০(ত্রিশ হাজার) টাকা।

আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ- নামঃ- মোঃ রমজান মোড়ল (৪৮)
পিতার নাম: মৃত আকবর মোড়ল মাতার নাম: মৃত আমেনা খাতুন
গ্রাম- পাঁচ ভুলট, থানা- শার্শা, জেলা -যশোর।

ফেন্সিডিল উদ্ধার এবং আসামী গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানান,”অত্র থানা এলাকায় মাদক পাচার,চোরাচালান রোধ এবং বিভিন্ন অপরাধ দমনে সন্মানিত যশোর জেলা পুলিশ সুপার(এসপি) রওনক জাহান মহোদয়ের নির্দেশে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে।

এরই ধাহাবাহিকতায় আজ বারোপোতায় অভিযান চালিয়ে মারণঘাতি ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ রমজান মোড়ল কে গ্রেফতার করা হয়”।

আসামী রমজান মোড়লের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট