1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে বিল হরিণা বাঁচাও আন্দোলনের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
যশোর অফিস :“বিল হরিণার পাড়ে জনতা, গড়ে তোল একতা” এই স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার ১১নং রামনগর ইউনিয়নের সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় ‘বিল হরিণা বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল সাত্তার গাজী এবং সঞ্চালনা করেন আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মণি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষক নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সদস্য সচিব আবু সাঈদ, আতিকুর রহমান, অধ্যাপক প্যাভেল চৌধুরী, অধ্যাপক শহিদুল আলম, শাহজান নান্নু, ডা. আহসান হাবিব, আসাদুজ্জামান আসাদ, মুন্সি নাজমুল হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম, ফিরোজ হোসেন, মাসুদুর রহমান টিটো ও বীর মুক্তিযোদ্ধা বাবর আলী।
এছাড়া অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক—গৌবন্দ বিশ্বাস, ছবুর গাজী, জোহর আলী, চান্দ আলী, আফজাল হোসেন, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন বিশ্বাস প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটি। পরিচালনায় ছিলেন ইসলাম মুন্না ও কামরান হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট