1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত

যশোরে নারী উদ্যোক্তার বাড়িতে হামলা ও চাঁদাবাজির অভিযোগে উত্তেজনা পাল্টাপাল্টি বক্তব্যে বিভক্ত এলাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় এক নারী উদ্যোক্তার বাড়িতে সন্ত্রাসী হামলা, মারধর, শ্লীলতাহানি, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে। ঘটনাটি স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি করেছে।
ভুক্তভোগী জেসমিন বেগম (স্বামী: আজিজুল হক) সংবাদমাধ্যমে লিখিত অভিযোগে জানান, তিনি চারটি ইজিবাইক ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন। কয়েক মাস আগে থেকেই বৌ বাজার এলাকার তারিক হাসান চুন্না, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি, তার ব্যবসার দিকে নজর দিয়ে চাঁদা দাবি শুরু করে।
তার অভিযোগ অনুযায়ী, গত ৪ আগস্ট বিকেলে চুন্না, বিশাল, আকাশ, লাল্টু, সোহেল ওরফে চাকু সোহেল, শফিক, হাসান, সানু, মন্ডল, হাবিব, তুষার, আলআমিনসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে, না দেওয়ায় তাকে বেধড়ক মারধর করে এবং সানু ও লাল্টু শ্লীলতাহানি ঘটায়। চুন্না ঘর তল্লাশি করে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় তার ২০ বছরের ছেলে রাকিব হাসানকে মারধর করে আহত করা হয় এবং ১১ মাস বয়সী শিশুর গলায় চাকু ধরে টাকা দেওয়ার হুমকি দেওয়া হয়।
জেসমিন বেগম জানান, ডাকচিৎকারে স্থানীয়রা এলে কয়েকজন হামলাকারী ধরা পড়লেও পরে দুর্বৃত্তরা এসে ভয় দেখিয়ে তাদের ছাড়িয়ে নেয়। কিছুক্ষণ পর চুন্নার নেতৃত্বে ৩০-৪০ জন পুনরায় বাড়িতে আসে এবং বস্তি এলাকা থেকে আনা প্রায় ৩০ জন নারী মিথ্যা অপবাদ দিয়ে ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
তিনি অভিযোগ করেন, থানায় যেতে পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, পরে নিলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি হামলার সময় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন সেনাবাহিনীর সহযোগিতায় ফেরত পাওয়া যায়। জেসমিন বেগমের দাবি, প্রভাবশালী মহলের প্রভাবে পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বর্তমানে তিনি শিশু সন্তানসহ চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং প্রশাসনের কাছে প্রাণ ও সম্পদের নিরাপত্তা ও চাঁদাবাজ চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা চুন্না ও স্থানীয় কয়েকজন এক সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানান, গত ৪ আগস্ট জেসমিন বেগমের ভাড়া দেওয়া একটি ইজিবাইক মেরামতের বিল নিয়ে চালক ও তার মধ্যে বিরোধ হয়। মীমাংসার জন্য জেসমিন বেগম নিজেই চুন্না ও কয়েকজনকে ডাকেন। তাদের দাবি, সেখানে কোনো চাঁদাবাজি বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। বরং মীমাংসার সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় জেসমিন বেগম ও তার সহযোগীরা এলাকাবাসীর ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, জেসমিন বেগম যশোরের মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য মুরাদ হোসেনের আশ্রয়-প্রশ্রয়দাতা এবং তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তারা বিষয়টি সাংবাদিকদের গভীরভাবে অনুসন্ধানের আহ্বান জানান।
বর্তমানে উভয় পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে এলাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট