1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে ডিবি পুলিশের অভিযানে চিহ্নিত দুই সন্ত্রাসী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :যশোরের চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি মনিরুল ইসলাম ও রাব্বি ইসলাম শুভ ওরফে ‘খুড়া শুভ’কে মাদকসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃত মনিরুল ষষ্ঠিতলা বুনোপাড়ার আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন আইনে মোট ১৬টি মামলা রয়েছে। অন্যদিকে, রাব্বি ইসলাম শুভ রেলরোড ফুড গোডাউন মোড়ের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধেও ১৫টি মামলা চলমান আছে। দীর্ঘদিন ধরেই তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকের চেষ্টা চালাচ্ছিল।বেশ কয়েকবার অভিযান চালিয়েও তারা ব্যর্থ হন। শেষমেশ ডিবির জালে ধরা পড়েন তারা।

ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঞা জানান, আটককৃতদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। তাদের গ্রেপ্তারের জন্য ডিবির অভিযান বেশ কয়েকদিন ধরেই চলছিল। মঙ্গলবার ভোরে গোপন সূত্রে জানতে পারেন তারা ফুড গোডাউন এলাকায় অবস্থান করছেন। তার নেতৃত্বে এসআই বাবলা দাসের সমন্বয়ে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় মনিরুলের কাছ থেকে দুই কেজি এবং শুভর কাছ থেকে আরও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট