1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরের সংবাদপত্র জগতের পরিচিত মুখ “সাগর”এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

যশোরের সংবাদপত্র জগতের পরিচিত মুখ “সাগর”এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন

 

নিজস্ব প্রতিবেদক : যশোরের আঞ্চলিক পত্রিকা জগতের এক পরিচিত ও প্রিয় মুখ আবু সাইদ “সাগর”আর নেই। আজ (৪ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে সংবাদপত্রের কম্পিউটার বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন “সাগর” সর্বশেষ তিনি দৈনিক কল্যাণ এবং বাংলার ভোর পত্রিকায় কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাগর। তাৎক্ষণিকভাবে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয় এবং নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ রাতে তিনি না ফেরার দেশে চলে যান।

সাগরের মৃত্যুতে যশোরসহ সারাদেশের গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদপত্র অঙ্গনের সহকর্মীরা তাঁর এই অকালপ্রয়াণ মেনে নিতে পারছেন না।

আবু সাইদ সাগরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংবাদপত্র অঙ্গনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন “যশোর বুলেটিন”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট