1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

বিএনপি একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চায়-অধ্যাপক নার্গিস বেগম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,বিএনপি একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চায়। যেখানে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। তার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার আমাদের চাওয়া পাওয়া গুলো নিশ্চিত করবে।
জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) যশোর জেলা শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শনিবার যশোর সদর উপজেলা বিএনপির সহযোগিতায় চাচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কখনোই ক্ষমতায় যাওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করে না। জনগণের সেবক হওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করে। যে কারণে জনগণের যে কোন সংকটে বিএনপির প্রতি টা নেতাকর্মী তাদের পাশে দাঁড়ায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভ অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ড্যাব যশোর জেলা শাখার নেতা আবু আহসান লাল্টু, মেজবাউর রহমান, ফারুক এহতেশাম পরাগ,শরিফুল আলম খান প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট