1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় হতে রোববার (২৮ জুলাই ২০২৫) বিকাল ৪টার দিকে যশোর শার্শা থানাধীন পশ্চিম কোটা গ্রামস্থ অভিযানটি পরিচালিত হয়।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ অভিযান পরিচালনা কালে যশোর শার্শা থানাধীন পশ্চিম কোটা গ্রামস্থ মো. হাচান এর মুদি দোকানের সামনে থেকে মোঃ আসাদুল মোল্লা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পশ্চিম কোটা গ্রামের বাসিন্দা, পিতা মো: ওয়াজেদ আলী মোল্লা ও মাতা মোছাঃ শাহানারা খাতুন, থানা-শার্শা, জেলা যশোর।

আটকের সময় মাদক কারবারি মো. আসাদুল মোল্লা কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপ-পরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মো. আসাদুল মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয় নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ অভিযান নিয়মিত চলমান থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট