1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও যুবক আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে এসব দুর্ঘটনা ঘটে যশোর সদর ও ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকায়।

সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুরামনকাটি উত্তরপাড়ায় গড়াই পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী আশিক (১৮) গুরুতর আহত হন। তিনি যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আসাদুল ইসলামের ছেলে। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। আশিককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

একইদিন সকালে ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর গ্রামে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি ইজিবাইকের ধাক্কায় আহত হয় ৮ বছর বয়সী শিশু ফাহিম। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়।

উভয় ঘটনায় চালকরা দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট