1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে ঘড়ি ব্যবসার নামে প্রতারণা, দুইজনের বিরুদ্ধে চার্জশিট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে বিদেশি ঘড়ি ব্যবসার নামে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দুই প্রতারকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। অভিযুক্তরা হলেন,গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মৃত ফরিদ মোল্লার ছেলে কামরুল ইসলাম ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার রংপুর গ্রামের মৃত শেখ চান মিয়ার ছেলে শেখ নুরুল ইসলাম।
মামলার অভিযোগে জানা যায়, চলতি বছরের ১২ জানুয়ারি শার্শার উলশী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের সঙ্গে পরিচয় হয় আসামিদের। তারা নিজেদের সরকারি খাল খননের ঠিকাদার পরিচয় দিয়ে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে। পরে যশোরের চাঁচড়া এলাকার একটি ভাড়া বাড়িতে নিয়ে সাখাওয়াতকে ঘড়ি ব্যবসার পার্টনার হওয়ার প্রস্তাব দেয় এবং নানা প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে ১৭ লাখ টাকা নেয়।
২১ জানুয়ারি সাখাওয়াত হোসেন ভাড়া বাসায় গিয়ে কাউকে না পেয়ে ডিবি পুলিশকে জানান। পরে ডিবির এসআই রাজেশ কুমার দাসের নেতৃত্বে অভিযানে দুজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫ লাখ ৬৭ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় কোতোয়ালি থানায় প্রতারণা মামলা হয়। তদন্ত শেষে আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা এসআই রাজেশ কুমার দাস। চার্জশিটে ওই দুজনকেই আটক দেখানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট