1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে কাস্টমস কর্মকর্তাদের তাগিদ এনবিআর চেয়ারম্যানের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

আতিকুজ্জামান(শার্শা) যশোরঃ দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং দ্রুত পণ্য খালাস প্রক্রিয়াকে গতিশীল করতে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ সবার আগে, তাদের সুবিধা নিশ্চিত করতে দেরি নয়-অ্যাকশন দরকার।” “দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পণ্য খালাসের জন্য কাস্টমস কর্মকর্তাদের উৎসাহিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।

সুতা আমদানির বিষয়ে তিনি বলেন, “সুতা আমদানি বন্ধ নেই, সি-পোর্ট দিয়ে আমদানি হচ্ছে। ব্যবসায়ীরা চাইলে ল্যান্ড পোর্ট দিয়েও আমদানির বিষয়ে আমরা প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করতে পারি।

সার্ভার জটিলতা প্রসঙ্গে তিনি জানান, “এই সমস্যা দেশের সব কাস্টমসে হচ্ছে। আমরা বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছি।
এর আগে তিনি বেনাপোল স্থলবন্দর কার্গো ভেহিকল টার্মিনাল ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মোবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন।
বেনাপোল বন্দর দিয়ে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়। এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন প্রযুক্তিগত জটিলতা দূর করে বাণিজ্য আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট