1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে দিনব্যাপী দাওয়াতি মজলিস ও কর্মশালা আয়োজন করছে আন-নূর ইসলামী দাওয়াহ সেন্টার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

যশোরের লোন অফিসপাড়ায় অবস্থিত আন-নূর ইসলামী দাওয়াহ সেন্টার-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দিনব্যাপী এক দাওয়াতি মজলিস ও কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলমান এ কর্মশালার ভেন্যু নির্ধারণ করা হয়েছে যশোর সদর উপজেলার সম্মিলনী স্কুল মসজিদ প্রাঙ্গণে। কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরাম, দাঈ, ইমাম, শিক্ষক ও ইসলামপ্রিয় মানুষজন অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাঈ, হযরত মাওলানা কালিম সিদ্দিকী (হা.)-এর খলিফা মুফতি জুবাইর আহমেদ (হা.)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাইখুল হাদীস আল্লামা নাসীর উদ্দীন যুক্তিবাদী (গোপালগঞ্জ)।

এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন তুলনামূলক ধর্মতত্ত্ববিদ শায়খ মুশাহিদ আলী চমকপুরি এবং ভ্রান্ত আকীদার বিরুদ্ধে সোচ্চার আলেম মাওলানা আব্দুল মাজিদ কাসেমী।অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি আল্লামা আনোয়ারুল করিম যশোরী।

আন-নূর ইসলামী দাওয়াহ সেন্টার খুলনা বিভাগের একটি অগ্রগামী দ্বীনি প্রতিষ্ঠান। তারা দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষিত, বয়স্ক ও কিশোর বয়সী জনগণের জন্য আলেম কোর্স, কুরআন শিক্ষা, মৌলিক দ্বীনি জ্ঞান এবং মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানের সভাপতি মুফতি মুজিবুর রহমান (দা.বা.) এবং পরিচালক মাওলানা মাহমুদুল হাসান জানান, এই দাওয়াতি মজলিস ও কর্মশালার মাধ্যমে মানুষের মাঝে শান্তিপূর্ণভাবে দ্বীনের আহ্বান ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হচ্ছে। তারা এ মহান কাজে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট