1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজার গাছ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও উচ্চতা প্রায় ১০ ও ১৫ ফুট দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রুপালি কেশবা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জাবেদ আল শাহরিয়ার। অভিযানে রুপালি কেশবা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের (৪০) বাড়ির উঠান থেকে দুটি বড় আকৃতির গাঁজার গাছ উদ্ধার করা হয়—একটির উচ্চতা প্রায় ১৫ ফুট এবং অপরটির ১০ ফুট।

তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন কক্ষ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র, একটি ড্রোন ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজার গাছ, দেশীয় অস্ত্র এবং ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়ির সদস্যরা সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

সেনাবাহিনীর এ ধরনের অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়রা অবৈধ মাদক ও অস্ত্রবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট