1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে ষষ্ঠীতলা পাড়ায় বিপুল হত্যার মামলার প্রধান আসামী বাপ্পিসহ তার সহযোগী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর শহরের ষষ্ঠীতলায় আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার প্রধান আসামি রিয়াজ হোসেন বাপ্পি (২৮) ও তার সহযোগী রাজীব হোসেন (১৯) কে আটকের পর সংবাদ সম্মেলন করেছে র‌্যাব। রোববার বিকেলে র‌্যাব যশোরের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাসেল এ সংবাদ সম্মেলন করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম অভিযান চালায়। রোববার বেলা সাড়ে ১১টায় শহরের চারখাম্বার মোড় এলাকা থেকে বাপ্পিকে আটক করা হয়। পরে তার জিজ্ঞাসাবাদে সহযোগী রাজীবকেও আটক করা হয়।
হত্যার নেপথ্যের কারণ ব্যাখ্যা করে র‌্যাব জানায়, বাপ্পির মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তার স্ত্রী তাকে তালাক দেন। পরে তার স্ত্রী সুমাইয়া বাপ্পির পূর্ব পরিচিত আশরাফুল ইসলাম বিপুলকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বাপ্পি এবং বিপুলকে হত্যার পরিকল্পনা করতে থাকেন। শনিবার রাতে সুযোগ পেয়ে বাপ্পি, রাজীবসহ আরও কয়েকজন মিলে বিপুলকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে বাপ্পি হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছে, তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা হয়নি বলে জানান র‌্যাব অধিনায়ক মো. রাসেল। তিনি আরও জানান, বাপ্পির বিরুদ্ধে একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে শহরের শেখহাটি এলাকায় বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি ওই এলাকার আকতার হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের মা মোমেনা খাতুন কোতোয়ালি থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন,ষষ্ঠীতলা এলাকার মোস্তর ছেলে রুবেল, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ওলিয়ারের ছেলে রব, শহরের ডালমিল কলাবাগান এলাকার ইমন এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জন। আটক রাজীব মামলার সন্দেহভাজন আসামি। এজাহারভুক্ত আসামিদের মধ্যে তিনজন এখনও পলাতক রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট