1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

আকিজ কলেজিয়েট স্কুলে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১০২ জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ফলাফলে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এই প্রতিষ্ঠান থেকে ১০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যশোর শিক্ষা বোর্ডে পাশের দিক থেকে আকিজ কলেজিয়েট স্কুল দ্বিতীয় স্থান অর্জন করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ।

আকিজ কলেজিয়েট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১৩৬ জন পরীক্ষার্থী। প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী কৃর্তকার্য হয়েছে।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৯৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন শিক্ষার্থী। এ গ্রেড পেয়েছে ১০ শিক্ষার্থী।
ব্যবসায় শিক্ষা শাখা থেকে নিয়েছিল ৮ শিক্ষার্থী। এর মধ্যে ৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। এ গ্রেড পেয়েছে ৫ জন।
মানবিক বিভাগে এই প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ৩০ পরীক্ষার্থী। এর মধ্যে ১১ জন জিপিএ-৫ অর্জন করেছে। এ গ্রেড পেয়েছে ১৬ জন। এ মাইনাস পেয়েছে ৩ জন।
আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান বলেন, ক্লাসের পড়া ক্লাসে শেষ করা আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আমরা সব সময় নিয়মিত ক্লাসকে প্রাধান্য দিয়েছি। ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষকমণ্ডলীর নিবিড় পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সহযোগিতায় আমরা সাফল্য অর্জন করেছি।
তিনি আরো বলেন, আমাদের সভাপতি শেখ মহিউদ্দিনের প্রত্যক্ষ নির্দেশনায় নিয়মিত পরীক্ষা ও ক্লাসের ওপর গুরুত্ব দিয়ে থাকি। শুধু এসএসসি কিংবা এইচএসসির ফলাফলে নয়, মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছে। এই অনন্য অর্জনে উচ্ছ্বসিত আকিজ শিক্ষা-পরিবার। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রেখে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অগ্রসর থাকবে আকিজ কলেজিয়েট স্কুল।
উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান শিল্পপতি মরহুম শেখ আকিজ উদ্দিন যশোরের নাভারণে ১৯৯২ সালে আকিজ কলেজিয়েট স্কুল স্থাপন করেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর এই প্রতিষ্ঠান এসএসসিসহ সকল পরীক্ষায় বোর্ডে শীর্ষ পর্যায়ে স্থান দখল করে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট