1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

শার্শায় গৃহবধূ গণধর্ষণের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে এক গৃহবধূকে (৩৮) গণধর্ষণের অভিযোগে চারজন গ্রাম্য মাতব্বরসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ সিরাজগঞ্জ থেকে মামলার প্রধান আসামি সিরাজুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। ঘটনার পর গ্রাম্য মাতব্বররা নিজেরাই সালিশ বৈঠক বসিয়ে অভিযুক্ত আমজেদ আলী (৪৮), আব্দুল্লাহ (১৭) ও সিরাজুল ইসলামকে বেদম মারধর করেন এবং তিন লাখ টাকা জরিমানা ধার্য করেন। পরে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ভুক্তভোগীকে হেফাজতে নেয়।
জানা যায়, গৃহবধূর স্বামী খুলনায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বিষয়টি জানার পর পুলিশ গত সোমবার (৭ জুলাই) তাকে থানায় নিয়ে আসে। পরে তিনি স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজন অভিযুক্ত ও চারজন গ্রাম্য মাতব্বরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন,তিনি বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী আব্দুল্লাহ, আমজেদ ও সিরাজ তার স্ত্রীকে ধর্ষণ করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ভুক্তভোগীর জবানবন্দিতে ঘটনার সত্যতা মিলেছে। গ্রেফতার সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট