1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের তীব্র প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রেস বিজ্ঞপ্তি :যশোর সদরের বিরামপুর এলাকার মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় একটি কুচক্রী মহল যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীমের বিরুদ্ধে একটি ভুঁইফোড় অনিবন্ধিত অনলাইন পত্রিকায় মিথ্যাচার করে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করেছে। যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিপন্থী। এব্যাপারে সাংবাদিক হাসিবুর রহমান শামীম কোতয়ালী মডেল থানায় আইসিটি আইনে একটি অভিযোগ দাখিল করেছেন। এদিকে সাংবাদিক শামীমের বিরুদ্ধে গভীর চক্রান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম বলেছেন, সাংবাদিক শামীমের বিরুদ্ধে ভুঁইফোড় অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদটি ছিল ডাহা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সংঘবদ্ধ কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এহেন মিথ্যাচার করেছে। যা স্বাধীন গনমাধ্যমের পরিপন্থী।
অপর এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার এঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেছেন। সাংবাদিক শামীমের কিছু হলে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন চক্রান্তকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট