1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচালক ও ভ্যানযাত্রী নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলার মণিরামপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক ও একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে খুলনা-যশোর মহাসড়কের মণিরামপুর বাজার থেকে প্রায় এক কিলোমিটার সামনের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-জ-১১-১৩১৪ নম্বরের একটি বাস মণিরামপুর থেকে যশোরের দিকে যাচ্ছিল। কলেজ মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নাজমুল (৪০) ও ভ্যানের যাত্রী রতন (২৭) নিহত হন।

নিহত নাজমুল মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা; তার পিতা মৃত আবুল খায়ের। নিহত রতন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজনের ছেলে।

এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে মণিরামপুর থানার ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট