1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

বাঘারপাড়া ওসির বিরুদ্ধে মিথ্যা মামলায় সাংবাদিক গ্রেফতারের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। অভিযোগ রয়েছে, সাংবাদিক রিদয় হাসানকে মিথ্যা চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তার গায়ে থাকা প্রেস লেখা কটি খুলে ছুঁড়ে ফেলা হয়, যা সাংবাদিকদের পেশাগত সম্মানের উপর সরাসরি আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, সাংবাদিক রিদয় হাসান স্থানীয় চাড়াভিটা বাজারে একটি বাসের টিকিট কাউন্টার পরিচালনা করেন। সম্প্রতি সেখানে বিএনপি ঘনিষ্ঠ চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যার ভিডিও ধারণ করেন তিনি। অভিযোগ রয়েছে, ভিডিও প্রকাশের প্রতিশোধ নিতে এবং চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে বাঘারপাড়া থানার ওসি রিদয় হাসানকে থানায় ডেকে নিয়ে গিয়ে তার উপর নির্যাতন চালান এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। স্থানীয়রা জানান, রিদয় হাসান একজন তরুণ, নির্ভীক ও সমাজসচেতন সাংবাদিক হিসেবে পরিচিত। অথচ, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মামলা দিয়ে পুলিশ নিজেদের অপকর্ম আড়াল করতে চাইছে।

দৈনিক লিখনী সংবাদ ও গাংচিল টিভির সম্পাদক মোঃ রানা আহমেদ বলেন, “ওসি রিদয়ের প্রেস কটি ছুড়ে ফেলে সাংবাদিক সমাজকে অপমান করেছেন। এটি শুধু রিদয় নয়, গোটা গণমাধ্যমের অপমান। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ওসির অপসারণ দাবি করছি। প্রয়োজনে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।” ঘটনার পর থেকে সাংবাদিক সংগঠনগুলো বিক্ষোভে উত্তাল। দৈনিক লিখনী সংবাদ, গাংচিল টিভি এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বাঘারপাড়া থানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

সাংবাদিক সমাজ বলছে—এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে তারা দেশব্যাপী আন্দোলনে যেতে বাধ্য হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট