1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে আর এম সি দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরে বর্ণাঢ্য আয়োজনে ৬৭তম রাজশাহী মেডিকেল কলেজের দিবস (আরএমসি-ডে) অনুষ্ঠিত হয়েছে। বেলুন ফেস্টুন উড়িয়ে, কেককাটা, আলোচনা ও স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যদিয়ে চিকিৎসকরা এই দিবস পালন করেন।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় যশোর ক্লাব চত্বর যেন পরিনত হয়েছিল রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে। প্রথম বারের মত যশোরে কর্মরত চিকিৎসকদের সংগঠন আরএমসিয়ানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘১৯৫৮ সালের এই দিনে রাজশাহী মেডিকেল কলেজ স্থাপিত হয়। রাজশাহী মেডিকেল কলেজে যে সকল চিকিৎসক পড়াশুনা করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ চিকিৎসক ছাত্ররা একত্রিত হয়ে যশোরে এ দিবসটি পালন করছেন।
আরএমসি ডে অনুষ্ঠানের আহবায়ক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার গোলাম মুক্তাদির, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এএইচএম আহসান হাবিব, ডাক্তার আবুল কালাম আজাদ, ডাক্তার শাহিদুর রহমান, ডাক্তার আহসান কবির, ডাক্তার আবুল কাসেম, ডাক্তার বিপুল কান্ত দে ।

আরএমসিয়ান সংগঠনের সাধাধারণ সম্পাদক ডাক্তার আবু সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, যশোর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এনকে আলম, কার্ডিওলজিষ্ট ডাক্তার কাজল কাšিত্ম দা, ডাক্তার জিজিএ কাদরী, ডাক্তার আসাদুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী, ডাক্তার আব্দুস সামাদ, এমওসিএস ডাক্তার রেহেনেওয়াজ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোরে কর্মরত চিকিৎসক ছাড়াও নবীন-প্রবীন চিকিৎসকসহ দেশে-বিদেশে অবস্থানরত চিকিৎসক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট