1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

গাংনীতে অস্ত্র উদ্ধার বিএনপির সেই নেতাকে ছেড়ে দিল পুলিশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ঢাকা অফিস : মেহেরপুরের গাংনীর সেই বিএনপি নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার ভোরে যৌথ বাহিনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে বিএনপির ওই নেতার বাড়ি থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে বলে জানিয়েছিল পুলিশ। এই ঘটনায় তাঁকে আটক করা হয়েছিল।

বিএনপির ওই নেতার নাম জাফর আলী। তিনি উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

গাংনী থানার ওসি বানী ইসরাইল শুক্রবার রাত সাড়ে ৯টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাফরের বাড়ির বাইরে পরিত্যক্ত একটি জায়গায় অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। এই ঘটনায় তাঁকে সন্দেহজনক আটক করা হয়েছিল। পরে যৌথ বাহিনী দিনভর জাফর আলীকে জিজ্ঞাসাবাদ করে।

ওসি আরও বলেন, যেখান থেকে অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে, তার পাশেই পাকা সড়ক। সাধারণ মানুষ প্রতিনিয়ত চলাচল করে। অন্য কেউ জাফর আলীকে ফাঁসাতে অস্ত্র-বোমা রেখে যেতে পারে। এ কারণে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

সূত্র প্রথম আলো

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট