1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৫ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৫-৮১৫৮) যশোর শহর থেকে বেনাপোলগামী পথে নিয়ন্ত্রণ হারিয়ে নতুনহাট এলাকায় সড়কের পাশে থাকা একটি রেন্ডি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। নিহতরা হলেন, শহরের খড়কি স্টেডিয়াম পাড়ার আব্দুল হকের ছেলে মিলন (৪০) ও উপশহর সারথি মিল এলাকার লিটনের স্ত্রী জুই (৩০)। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। তারা হলেন, সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা ও বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২)। পরে আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মামুনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট