1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে বেশি দামে সিগারেটের বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা-অধিকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : যশোর দড়াটানার পাইকারী বিক্রেতা দিলরুবা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সদস্যরা। বেনসন, গোল্ডলিফসহ বিভিন্ন সিগারেট বেশি দামে বিক্রির করছিলেন প্রতিষ্ঠানটি।অভিযানে নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কয়েক জায়গায় অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, বিভিন্ন সিগারেটের বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছিল দিলরুবা ট্রেডার্স এমন খবরে ভিত্তিতে তারা অভিযান চালায়। যার সত্যতা পায় ভোক্তা-অধিকার টিম। পরে প্রতিষ্ঠানের মালিক তৌফিকুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাব সদস্য আব্দুর রকিব সরদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে দিলরুবা ট্রেডার্স সিগারেটের দাম বাড়িয়ে বিক্রি করছে অন্যদিকে তারা কৃত্রিম সংকটও তৈরী করছে। এতে করে খুচরা বাজারে ব্যাপক প্রভাব পড়ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট