1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে মোবাইল ব্যাংকিং নগদ এর ৫৫ লাখ টাকা ছিনতাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বি.এম.সাব্বিরহাসান,মণিরামপুর(যশোর)প্রতিনিধি: মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগারীতলার জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নগদ এর যশোর শাখার কর্মকর্তা মো: রবিউল ইসলাম বলেন মঙ্গলবার সকালে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে তিনি একটি (ঢাকা মেট্রো গ ১৫-৫৯২৩) প্রাইভেটকারে মণিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই ৫৫ লাখ  টাকা মণিরামপুর শাখা সাব অফিসের কর্মকর্তা সাজিদের কাছে পৌঁছে দেয়ার কথা ছিল। পথিমধ্যে বেগারীতলা জামতলার মোড়ে পৌঁছালে মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। রবিউল ইসলাম আরও বলেন, এ সময় দুর্বৃত্তরা গাড়ির গ্লাস দুধ ভাঙচুরির পর তাকে আঘাত করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, প্রাইভেটকার থামিয়ে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট