1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কঠোর অবস্থানে যশোর পৌরসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে সোমবার (১৬ জুন) বড় ধরনের অভিযান চালিয়েছে পৌরসভা। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এ অভিযান চালিয়েছে। এ অভিযানে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা শত শত দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদ।

যশোর পৌরসভার উচ্ছেদ অভিযানটি প্রথমে জজ কোর্ট মোড় থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। সেখান থেকে ক্রমান্বয়ে সিভিল কোর্ট মোড়, টাউন হল ময়দানের সামনের ফুটপাতের সব অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পরে অভিযানকারীরা কালেক্টরেট চত্বরের সামনের ফুটপাত দখলমুক্ত করেন। বুলডোজারের সাহায্যে দোকানপাট গুঁড়িয়ে ফেলা হয়। অভিযানকারীরা এরপর দড়াটানা মোড়ে যান। সেখানে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। বিশেষ করে খেলাধুলার দোকান এবং রজনীগন্ধা ফুলের দোকানগুলোর আশপাশে যে বাড়তি স্থাপনা গড়ে উঠেছিল, সেগুলোও ভেঙে দেওয়া হয়। দড়াটান অভিযান শেষে দলটি বকুলতলা এলাকায় অভিযান চালায় এবং সেখানেও ফুটপাতের দোকানগুলো অপসারণ করা হয়।

যশোর পৌরসভার ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদ বলেন, এ অভিযানে অন্তত ২৫০টি ফুটপাতের দোকান ও অবৈধ স্থাপনা সরানো হয়েছে। যশোর শহরকে ফুটপাত দখলমুক্ত ও জনসাধারণের চলাচলের জন্য উপযুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন,জনস্বার্থে শহরকে শৃঙ্খলিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট