1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে প্রথমবারের মতো এক নারী করোনা আক্রান্ত, চার বছর পর ফের করোনার হানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: দীর্ঘ চার বছর পর যশোরে আবারও ফিরে এসেছে করোনাভাইরাস। এ জেলায় প্রথমবারের মতো এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার র‍্যাপিড এন্টিজেন টেস্টে তার করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ওই নারীর বয়স ৫৫ বছর। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা। ঠান্ডা, কাশি ও জ্বরের উপসর্গ নিয়ে দুই দিন আগে তিনি যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী করোনা পজিটিভ হওয়ায় তাকে আর হাসপাতালে রাখতে চাইছে না। বর্তমানে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত।

এদিকে গত বুধবার একই হাসপাতালে ভর্তি হওয়া আরও এক সন্দেহভাজন করোনা রোগীর নমুনা সংগ্রহ করা হলেও কিটের অভাবে তার পরীক্ষা করা যায়নি। সুযোগ পেয়ে তিনি আজ হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন। যদি তিনি করোনা আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তার মাধ্যমে আরও অনেকে নীরবে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা সমাজের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করতে পারে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক এ ঝুঁকির বিষয়টি স্বীকার করেছেন। দীর্ঘ বিরতির পর করোনার পুনরাবির্ভাব স্বাস্থ্যবিভাগসহ সাধারণ মানুষের মাঝে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট