1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোর রেলস্টেশনে, চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : যশোর রেলস্টেশনে চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা বেনাপোল-মোংলা ট্রেন থেকে ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন মালামালসহ তিন জনকে আটক করে। বুধবার (১১ জুন) সন্ধ্যা ৭টায় যশোর রেলস্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

আটক আসামিরা হলেন: যশোর শহরের চাঁচড়া এলাকার আরিফা বেগম (৫৬), বসুন্দিয়া এলাকার হোসাইন (৫৫) এবং বেনাপোল এলাকার ডলি খাতুন (২৮)।

যৌথ বাহিনীর কর্পোরাল মিল্টন জানান, ক্যাপ্টেন সারতাজের নেতৃত্বে ২ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ৬৯ হাজার টাকার বিভিন্ন ভারতীয় অবৈধ মালামাল আটক করেন।

আটক হওয়া ভারতীয় অবৈধ মালামাল: ডাভ সাবান, দুলহান তেল, ওয়াইল্ড স্টোন বডি স্প্রে, গার্নিয়ার ও পন্ডস ফেসওয়াশ, ফামা সাওয়ার জেল, ওরিও বিস্কুট, চকলেট, সিসা কালো তেল ও কম্বল।

অবৈধ মালামালের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ও উদ্ধার হওয়া মালামাল কোতোয়ালি থানায় জমা দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট