1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক, ৭ জুন, ২০২৫ : চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্যাংককের রুটনিন আই হাসপাতালে বেশকিছু দিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন মির্জা ফখরুল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ তিনি দেশে ফিরেছেন।

শুক্রবার দিবাগত রাতে দেড়টার দিকে মির্জা ফখরুল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, ‘বার বার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায় বিএনপি, সেটাই আশা ছিলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। এপ্রিলে নির্বাচনের ঘোষণায় নিঃসন্দেহে বিএনপি শুধু নয় গোটা জাতি হতাশ হয়েছে। ‘

শুক্রবার তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, চোখের জটিলতাসহ অন্যান্য শারীরিক সমস্যার কারণে বিএনপি’র মহাসচিব গত ১৩ মে রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল। সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট