1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

ককটেল বিস্ফোরণে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে নিহত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল হাই (৫০), পিতা: মৃত হারান আলী। তিনি শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির ‘লিটন গ্রুপ’-এর সক্রিয় কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (০৭ জুন ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ডুবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় আব্দুল হাইকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, একই দিন সকালে আনুমানিক ৭টা ২০ মিনিটে বাহাদুরপুর ইউনিয়নের স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ওই সময় ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসুরের ছেলে আবু সাইদ (৩৫) ও তার সঙ্গে থাকা ৪-৫ জন লোক কিছু আওয়ামী লীগ সমর্থকদের ঈদের জামাতে অংশগ্রহণে বাধা দেয়। এ সময় আব্দুল হাই বিষয়টির প্রতিবাদ করলে, বিকেলে সাইদসহ ১-২ জন মোটরসাইকেলে এসে আব্দুল হাইকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট