মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২ শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৪৫ জনকে পুরস্কার ও ৪ জনকে পিআরএল বিদায় জেলা পুলিশ যশোরের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত বৈদ্যুতিক পাখার আঘাতে শিশু শিক্ষার্থীর মৃত্যু! মণিরামপুরে নববধূ সুমাইয়ার মৃত্যু: আত্মহত্যা, নাকি হত্যার পর সাজানো হয়েছিল ঘটনা হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় সালাউদ্দিন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সালাউদ্দিন ছিটকে মহাসড়কের রেলিংয়ের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আহতরা হলেন—সাব্বির শেখ (১৮), পিতা সিরাজ শেখ এবং তামিম হোসেন (১৮), পিতা আকতার মাতুব্বর। তারা নগরকান্দা থানার কুমারদিয়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শিবচর হাইওয়ে থানার এসআই মামুন হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews