মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৭৭ লক্ষ টাকা মু্ল্যের ৩৫০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি শ্যামনগরের গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল চৌগাছায় জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, নিহত ১ আহত ১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ‎মণিরামপুরে প্রেম নিবেদনে ব্যার্থ হয়ে ধর্ষণের অভিযোগ,সুবিধা নিলো স্থানীয় একটি চক্র! শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাঘারপাড়ায় জাতীয় পার্টির ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তান্ডব : খুলনার ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩ বছরের সাওবান কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, নিহত ১ আহত ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙের সঙ্গে সজোরে ধাক্কা লেগে নাফিজ শেখ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন শেখ (১৯) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ শেখ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। আহত সুমন শেখ একই গ্রামের দেলোয়ার শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাফিজ ও সুমন মোটরসাইকেলে করে বিশ্বরোড গোলচত্বর থেকে উল্টো পথে মালীগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় সামনে থাকা একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিঙের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাফিজ শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুমন শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews